সংবাদপত্র সংস্করণ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/বিশ্ব ফুটবল/জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা
বিশ্ব ফুটবল

জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১২ PM
শেয়ার:
জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে বিব্রত হয়েছিলেন পেপ গার্দিওলা। কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

  • ▸রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের
  • ▸নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
  • ▸মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে বিব্রত ও লজ্জিত বোধ করেছিলেন পেপ গার্দিওলা। তবে তখন তাঁর বিশ্রাম নেওয়া জরুরি ছিল। কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নেওয়া তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্রাজিলের সাবেক ফুটবলার ও বার্সেলোনায় গার্দিওলার সতীর্থ রোমারিওর টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে ইতালির প্রস্তাবের কথা জানান এই কোচ। তিনি বলেন, ‘ইতালির মতো একটি দেশের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে আমি বিব্রত বোধ করেছিলাম। ইতালির জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মানের বিষয় হতো।’

গার্দিওলা জানান, দুই বছর আগে প্রস্তাব পেলে হয়তো রাজি হতেন। কিন্তু পাওলো মালদিনি ও লিওনার্দো যখন তাঁর সঙ্গে যোগাযোগ করেন, তখন তাঁর থামা ছাড়া উপায় ছিল না। ‘নিজের জন্য কিছুটা সময় দরকার ছিল। ১৮ বছর ধরে কোচিং করাচ্ছি। প্রতি তিন দিন পরপর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ। একটা সময় আসে, যখন আপনাকে বলতে হয়, উফ্, এবার একটু থামি,’ বলেন তিনি।

ম্যানচেস্টার সিটিতে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০ বছরের কোচিং অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন গার্দিওলা। ওই সময়ের ক্লান্তি থেকে অন্তত এক বছরের বিরতি নেওয়ার সিদ্ধান্ত তাঁর।

বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর নতুন কোচ খুঁজছিল ইতালি। মালদিনি ও লিওনার্দো গার্দিওলার সঙ্গে যোগাযোগ করলেও শেষ পর্যন্ত রবার্তো মানচিনিকে দায়িত্ব দেয় দেশটির ফুটবল ফেডারেশন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা মানচিনির অধীনে ইতালি ২০২০ ইউরো জেতে।

কোচিংয়ে কবে ফিরবেন, তা জানাননি গার্দিওলা। আপাতত বিশ্রামে ভালো আছেন জানিয়ে তিনি বলেন, ‘কখনো ফিরলে নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করেই ফিরব। আর কেউ যদি আমাকে চায়, তাহলে ফিরব।’ কোথায় কাজ করতে চান—এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘এমন একটা দল আছে, যেটির কোচ আমি কখনো হইনি; কিন্তু হতে চেয়েছি। সেটি জাতীয় দল। আমার পরবর্তী গন্তব্য হতে পারে সেটিই।’

যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও একসময় গার্দিওলার নাম আলোচনায় এসেছিল। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নিয়েও আলোচনা হয়েছিল; নেদারল্যান্ডস পরে জাভিকে নিয়োগ দেয়, আর ইংল্যান্ডের দায়িত্বে আছেন টমাস টুখেল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত আরও খবর

রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের
বিশ্ব ফুটবল• মাদ্রিদ

রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের

২৬ নভেম্বর, ২০২৬
নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
বিশ্ব ফুটবল

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়

২৬ নভেম্বর, ২০২৬
মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬
বিশ্ব ফুটবল• রোজারিও

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

২৬ নভেম্বর, ২০২৬
১

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

দেশের ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
২

সাইবার হামলায় ফিফার কিছু তথ্য চুরি, দায় স্বীকার হ্যাকিং গোষ্ঠীর

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
৩

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবল • মাদ্রিদ

রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের

২৬ নভেম্বর, ২০২৬

রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের
বিশ্ব ফুটবল

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়

২৬ নভেম্বর, ২০২৬

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
বিশ্ব ফুটবল • রোজারিও

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

২৬ নভেম্বর, ২০২৬

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

অন্যান্য বিভাগের খবর

দেশের ফুটবল
দেশের ফুটবলআরও →
বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ
• সিঙ্গাপুর

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২৬ নভেম্বর, ২০২৬

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর