সংবাদপত্র সংস্করণ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/বিশ্ব ফুটবল/রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের
বিশ্ব ফুটবল• মাদ্রিদ

রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ PM
শেয়ার:
রিয়ালের ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা পেরেজের

১০ বিলিয়ন ইউরো মূল্যায়নের নতুন বাণিজ্যিক কোম্পানি গড়তে চান রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পরিকল্পনাটি বাস্তবায়নে সদস্যদের অনুমোদন প্রয়োজন হবে।

আরও পড়ুন

  • ▸‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’
  • ▸নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
  • ▸মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

রিয়াল মাদ্রিদের বাণিজ্যিক কার্যক্রম নতুন একটি কোম্পানির অধীনে নেওয়ার পরিকল্পনা করছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রিয়াল মাদ্রিদ মাদ্রিদিস্তাস এসএল’ নামে প্রস্তাবিত প্রতিষ্ঠানটির মূল্যায়ন ১০ বিলিয়ন ইউরো হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, কোম্পানিটির ৮০ থেকে ৯০ শতাংশ শেয়ার থাকবে ক্লাবের হাতে। বাইরের বিনিয়োগকারীরা ৫ থেকে ১০ শতাংশ শেয়ার কিনতে পারবেন; তবে আপাতত ৫ শতাংশ শেয়ারের বিষয়টিই চূড়ান্ত। এই হিসাবে ৫ শতাংশ শেয়ারের জন্য বিনিয়োগ লাগবে ৫০ কোটি ইউরো, আর ১০ শতাংশের জন্য ১০০ কোটি ইউরো।

ক্লাবের বোর্ড পরিকল্পনাটিতে সমর্থন দিয়েছে এবং নতুন কোম্পানিটি নিবন্ধিত হয়েছে। রিয়ালের জেনারেল ম্যানেজার ও বোর্ড সদস্য হোসে আনহেল সানচেজ এখন প্রতিষ্ঠানটির একমাত্র প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিকল্পনা কার্যকর হলে ক্লাবের প্রধান ব্যবসায়িক কার্যক্রম নতুন কোম্পানির অধীনে যাবে।

তবে এ জন্য ক্লাব সদস্যদের চূড়ান্ত অনুমোদন লাগবে। সদস্যদের গণভোটে প্রস্তাব তোলার আগে সাধারণ সভার অনুমোদন নিতে হবে পেরেজকে।

সম্প্রতি সদস্যদের মালিকানা কাঠামোর প্রতি আস্থা জানিয়ে পেরেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ করবেন কেবল এর সদস্যরা। অতীতেও এমনই ছিল, ভবিষ্যতেও এমনই থাকবে।’ বাইরের সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই বড় উদ্যোগ নিয়েছেন তিনি। একই কারণে গত গ্রীষ্মে দেড় বছরের মাথায় আগাম নির্বাচন ডেকেছিলেন পেরেজ।

সূত্র: চ্যানেল আই অনলাইন

সম্পর্কিত আরও খবর

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’
বিশ্ব ফুটবল

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’

২৬ নভেম্বর, ২০২৬
নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
বিশ্ব ফুটবল

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়

২৬ নভেম্বর, ২০২৬
মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬
বিশ্ব ফুটবল• রোজারিও

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

২৬ নভেম্বর, ২০২৬
১

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

দেশের ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
২

জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
৩

সাইবার হামলায় ফিফার কিছু তথ্য চুরি, দায় স্বীকার হ্যাকিং গোষ্ঠীর

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবল

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’

২৬ নভেম্বর, ২০২৬

‘ব্রাজিল যত বিশ্বকাপে খেলেছে, তার চেয়ে বেশি ম্যাচ হেরেছ তোমরা’
বিশ্ব ফুটবল

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়

২৬ নভেম্বর, ২০২৬

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়
বিশ্ব ফুটবল • রোজারিও

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

২৬ নভেম্বর, ২০২৬

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

অন্যান্য বিভাগের খবর

দেশের ফুটবল
দেশের ফুটবলআরও →
বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ
• সিঙ্গাপুর

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২৬ নভেম্বর, ২০২৬

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর