সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ক্রিকেট:বাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট
প্রচ্ছদ/ক্রিকেট/আন্তর্জাতিক ক্রিকেট/খাজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সাবেক কোচ স্টুয়ার্টের
আন্তর্জাতিক ক্রিকেট

খাজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সাবেক কোচ স্টুয়ার্টের

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ PM
শেয়ার:
খাজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সাবেক কোচ স্টুয়ার্টের

আত্মজীবনীতে সাবেক কোচ অ্যান্থনি স্টুয়ার্টের সমালোচনার জবাবে উসমান খাজার আচরণ, ফিল্ডিং অনুশীলন ও ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন

  • ▸সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ
  • ▸২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার
  • ▸সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

আত্মজীবনীতে সাবেক কোচ অ্যান্থনি স্টুয়ার্টের সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে খাজার আচরণ, দলীয় শৃঙ্খলা এবং ব্যাটিং পজিশন নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন স্টুয়ার্ট।

১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে খেলা স্টুয়ার্ট পরে নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে যুক্ত হন। রাজ্য দলটির হয়ে খেলার সময় খাজার সঙ্গে কাজ করেছিলেন তিনি। খাজা তাঁর আত্মজীবনীতে লিখেছেন, স্টুয়ার্টের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেও সাড়া পাননি এবং কোচ হিসেবে স্টুয়ার্ট তাঁর জন্য তেমন কিছু করেননি।

খাজার বক্তব্যের জবাবে স্টুয়ার্ট লিখেছেন, ‘গত ১৫ বছর ধরে ব্যক্তিগতভাবে অনেক বন্ধুকে তোমার সম্পর্কে এবং দলে তুমি কী “অবদান” রেখেছিলে, তা নিয়ে আমার মতামত জানিয়েছি। এখন প্রকাশ্যে সেসব কথা বলতে আমার আপত্তি নেই। কারণ, তুমি অত্যন্ত সম্মানের সঙ্গে আত্মজীবনীতে সবার আগে আমার নাম উল্লেখ করেছ।’

খাজার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের প্রসঙ্গ তুলে স্টুয়ার্টের দাবি, খাজা তাঁর পরিবারের বিষয়ে কখনো জানতে চেয়েছিলেন বলে তাঁর মনে পড়ে না। তবে যদি খাজা জিজ্ঞেস করে থাকেন এবং তিনি প্রত্যাশামতো সাড়া না দিয়ে থাকেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন স্টুয়ার্ট।

নিউ সাউথ ওয়েলসে খাজার সময়কার অনুশীলনের অভ্যাস নিয়েও অভিযোগ করেছেন সাবেক কোচ। তাঁর ভাষ্য, ব্যাটিং শেষে খাজা প্রায়ই প্যাড পরে অনুশীলনে ঘুরতেন, এতে সতীর্থদের বোলিং করতে অসুবিধা হতো। ফিল্ডিং অনুশীলন এড়িয়ে যাওয়ার চেষ্টার কথাও লিখেছেন তিনি।

তাসমানিয়ায় শেফিল্ড শিল্ডের এক ম্যাচে খাজাকে ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়ে বিরোধের কথাও বলেছেন স্টুয়ার্ট। তাঁর দাবি, খাজা ও সে সময়ের তাঁর ম্যানেজার এতে ক্ষুব্ধ হয়েছিলেন; তাঁদের যুক্তি ছিল, দলের সেরা খেলোয়াড়ের তিন নম্বরে ব্যাট করা উচিত। স্টুয়ার্টের ভাষ্য, কোচ, অধিনায়ক ও নির্বাচক কমিটির প্রধান খাজাকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্তে একমত ছিলেন।

ওই ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে স্টিভ স্মিথ, সাইমন ক্যাটিচ ও ফিল হিউজও খেলেছিলেন। স্টুয়ার্টের দাবি, তখন তাঁরা তিনজনই খাজার চেয়ে ভালো খেলোয়াড় ছিলেন। স্মিথ তিন নম্বরে ব্যাট করে ৯৮ রান করেছিলেন।

পার্থে হোটেলে ফেরার পথে দলের নির্ধারিত ট্রাভেল কিট পরা নিয়েও খাজার সঙ্গে অধিনায়কের বিরোধ হয়েছিল বলে অভিযোগ স্টুয়ার্টের। তাঁর দাবি, অধিনায়ক একাধিকবার অনুরোধ করার পরও খাজা দলের পোশাক পরতে রাজি হননি।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ
আন্তর্জাতিক ক্রিকেট• দোহা

সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ

২৫ নভেম্বর, ২০২৬
২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার
আন্তর্জাতিক ক্রিকেট

২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার

২৫ নভেম্বর, ২০২৬
সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের
আন্তর্জাতিক ক্রিকেট

সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

২৫ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক ক্রিকেট • দোহা

সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ

২৫ নভেম্বর, ২০২৬

সূর্যবংশীর রানখরা কাটাতে পরামর্শ দিয়েছিলেন যুবরাজ
আন্তর্জাতিক ক্রিকেট

২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার

২৫ নভেম্বর, ২০২৬

২০১৮ বল টেম্পারিংয়ের দায় দলীয়ভাবে নেওয়ার প্রস্তাব খাজার
আন্তর্জাতিক ক্রিকেট

সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

২৫ নভেম্বর, ২০২৬

সূর্যবংশীর বয়স ২০-২১, দাবি পাকিস্তানের সাবেক পেসার তানভীরের

অন্যান্য বিভাগের খবর

বিশ্ব ফুটবল
বিশ্ব ফুটবলআরও →
ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

২৫ নভেম্বর, ২০২৬
  • • ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর