বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে থাকছেন না কোয়েটজি ও মাফাকা
অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৬ PM
শেয়ার:

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এ তথ্য জানিয়েছে।
টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সাদা বলের লড়াই শুরু হবে ১ ডিসেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দুই ক্রিকেটারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সূত্র: আজকের পত্রিকা




