সংবাদপত্র সংস্করণ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/বিশ্ব ফুটবল/আফকন শিরোপা নিয়ে সিএএসের রায়ের বিরুদ্ধে আপিল করবে মরক্কো
বিশ্ব ফুটবল

আফকন শিরোপা নিয়ে সিএএসের রায়ের বিরুদ্ধে আপিল করবে মরক্কো

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ AM
শেয়ার:
আফকন শিরোপা নিয়ে সিএএসের রায়ের বিরুদ্ধে আপিল করবে মরক্কো

সেনেগালকে আফকনের চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল করেছে ক্রীড়া আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে মরক্কোর ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

  • ▸হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস
  • ▸চ্যাম্পিয়নস লিগে টানা ২৪ ম্যাচ জয়হীন স্লাভিয়া প্রাগ
  • ▸রোমার বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন বললেন এনরিকে

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগালের সঙ্গে বিরোধে ক্রীড়া আদালতের (সিএএস) রায় মানছে না মরক্কো। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

২০২৫ সালের আফকন ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে খেলেছিল সেনেগাল। ম্যাচের ৯৮তম মিনিটে মরক্কো পেনাল্টি পাওয়ার পর ক্ষোভে মাঠ ছাড়েন সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকার পর তাঁরা মাঠে ফিরে এলে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে শিরোপা নেয় সেনেগাল।

এর দুই মাস পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিলের পর মঙ্গলবার সিএএস সিএএফের আপিল কমিটির সিদ্ধান্ত বাতিল করে। একই সঙ্গে নাকচ হয় শৃঙ্খলা কমিটির আগের সিদ্ধান্তও।

সিএএসের যুক্তি, রেফারি খেলা আবার শুরু করার সিদ্ধান্তের সময় দুই দলের খেলোয়াড়েরা মাঠে ছিলেন এবং খেলতে সম্মত হয়েছিলেন। ফলে বিষয়টি মাঠের খেলার সিদ্ধান্তের আওতায় পড়ে।

রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে আদালতের বিচারক উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগ হয়েছিল বলে অভিযোগ তুলেছে মরক্কো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আপিল করবে দেশটির ফুটবল ফেডারেশন।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস
বিশ্ব ফুটবল

হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস

২৬ নভেম্বর, ২০২৬
চ্যাম্পিয়নস লিগে টানা ২৪ ম্যাচ জয়হীন স্লাভিয়া প্রাগ
বিশ্ব ফুটবল• প্রাগ

চ্যাম্পিয়নস লিগে টানা ২৪ ম্যাচ জয়হীন স্লাভিয়া প্রাগ

২৬ নভেম্বর, ২০২৬
রোমার বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন বললেন এনরিকে
বিশ্ব ফুটবল• প্যারিস

রোমার বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন বললেন এনরিকে

২৬ নভেম্বর, ২০২৬
১

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে ছয় পরিবর্তন

দেশের ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
২

নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে নয়

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
৩

মেসির সপ্তম শ্রেণির নম্বরপত্র ভাইরাল, গণিতে পেয়েছিলেন ৬

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবল

হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস

২৬ নভেম্বর, ২০২৬

হাইতির হয়ে বিশ্বকাপ খেললেও আর্জেন্টিনার স্বপ্ন দেখেন রামোস
বিশ্ব ফুটবল • প্রাগ

চ্যাম্পিয়নস লিগে টানা ২৪ ম্যাচ জয়হীন স্লাভিয়া প্রাগ

২৬ নভেম্বর, ২০২৬

চ্যাম্পিয়নস লিগে টানা ২৪ ম্যাচ জয়হীন স্লাভিয়া প্রাগ
বিশ্ব ফুটবল • প্যারিস

রোমার বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন বললেন এনরিকে

২৬ নভেম্বর, ২০২৬

রোমার বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন বললেন এনরিকে

অন্যান্য বিভাগের খবর

দেশের ফুটবল
দেশের ফুটবলআরও →
সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে ছয় পরিবর্তন
• ঢাকা

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে ছয় পরিবর্তন

২৬ নভেম্বর, ২০২৬

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর