সংবাদপত্র সংস্করণ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ক্রিকেট:বাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট
প্রচ্ছদ/ক্রিকেট/আন্তর্জাতিক ক্রিকেট/বল টেম্পারিং-কাণ্ড ভুলে সামনে এগোনোর পরামর্শ ডি ভিলিয়ার্সের
আন্তর্জাতিক ক্রিকেট

বল টেম্পারিং-কাণ্ড ভুলে সামনে এগোনোর পরামর্শ ডি ভিলিয়ার্সের

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৯ PM
শেয়ার:
বল টেম্পারিং-কাণ্ড ভুলে সামনে এগোনোর পরামর্শ ডি ভিলিয়ার্সের

২০১৮ সালের বল বিকৃতি-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, ওই ঘটনার প্রভাব পড়েছে পুরো ক্রিকেটবিশ্বে।

আরও পড়ুন

  • ▸চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ, পুরস্কার পেলেন মেহরান
  • ▸সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ বসানোর রসিকতা আইসল্যান্ড ক্রিকেটের
  • ▸ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির ঘটনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, ওই কাণ্ডের প্রভাব শুধু অস্ট্রেলিয়ায় নয়, পড়েছে পুরো ক্রিকেটবিশ্বে।

অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’-এ দেওয়া বক্তব্যের পর এ বছর নতুন করে আলোচনায় আসে স্যান্ডপেপার-কাণ্ড। খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনার কথা শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই জানতেন না; আরও অনেকে বিষয়টি জানতেন।

নতুন ধরনের ক্রিকেট আয়োজনকারী প্রতিষ্ঠান টেস্ট টোয়েন্টির ভার্চ্যুয়াল আলোচনায় সাংবাদিকদের ডি ভিলিয়ার্স বলেন, ‘বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার দরকার নেই। এবার আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। তবে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়াও জরুরি।’

‘সবর’ প্রকাশের পর খাজার সতীর্থ ডেভিড ওয়ার্নার, ওয়াসিম আকরাম ও রবিচন্দ্রন অশ্বিনও সমালোচনা করেছেন। ডি ভিলিয়ার্সের ভাষ্য, ‘একটি ভুল হয়েছিল। এই সত্য আমরা অস্বীকার করতে পারি না। আমার মনে হয়, এর প্রভাব শুধু অস্ট্রেলিয়ার ওপর নয়, পুরো ক্রিকেটবিশ্বের ওপরই পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই চাই ক্রিকেট ভালো থাকুক। তবে মনে রাখতে হবে, অতীতেও এমন ঘটনা ঘটেছে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছি। তাই এবারও সামনে এগিয়ে যেতে হবে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। ম্যাচটি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে তৃতীয় টেস্টে ক্যামেরায় ব্যানক্রফটের স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার সময়ও উইকেটে ছিলেন তিনি।

রিভার্স সুইংয়ের গুরুত্ব তুলে ধরে ডি ভিলিয়ার্স বলেন, ‘খেলোয়াড়েরা যতক্ষণ নির্ধারিত সীমা অতিক্রম না করছেন, ততক্ষণ সমস্যা নেই। আমরা সবাই জানি, সেই সীমারেখা কোথায়।’ তরুণ ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতা ও সততা বজায় রাখার দায়িত্ব নেওয়ার আহ্বানও জানান তিনি।

নিয়মের সীমা কখনো অস্পষ্ট হয়ে গেলে ক্রিকেট প্রশাসকদের তা পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। তাঁর মতে, রিভার্স সুইং ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং বোলারদের জন্য এটি দারুণ; খেলায় গতিও আনে।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ, পুরস্কার পেলেন মেহরান
আন্তর্জাতিক ক্রিকেট• মিনগোরা, পাকিস্তান

চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ, পুরস্কার পেলেন মেহরান

২৬ নভেম্বর, ২০২৬
সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ বসানোর রসিকতা আইসল্যান্ড ক্রিকেটের
আন্তর্জাতিক ক্রিকেট

সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ বসানোর রসিকতা আইসল্যান্ড ক্রিকেটের

২৬ নভেম্বর, ২০২৬
ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪
আন্তর্জাতিক ক্রিকেট• ক্রাইস্টচার্চ

ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪

২৬ নভেম্বর, ২০২৬
১

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

দেশের ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
২

জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬
৩

সাইবার হামলায় ফিফার কিছু তথ্য চুরি, দায় স্বীকার হ্যাকিং গোষ্ঠীর

বিশ্ব ফুটবল২৬ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক ক্রিকেট • মিনগোরা, পাকিস্তান

চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ, পুরস্কার পেলেন মেহরান

২৬ নভেম্বর, ২০২৬

চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ, পুরস্কার পেলেন মেহরান
আন্তর্জাতিক ক্রিকেট

সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ বসানোর রসিকতা আইসল্যান্ড ক্রিকেটের

২৬ নভেম্বর, ২০২৬

সূর্যবংশীর ব্যাটে ‘এআই চিপ’ বসানোর রসিকতা আইসল্যান্ড ক্রিকেটের
আন্তর্জাতিক ক্রিকেট • ক্রাইস্টচার্চ

ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪

২৬ নভেম্বর, ২০২৬

ক্রাইস্টচার্চে অপেশাদার ম্যাচে পন্তের ২১ বলে ৫৪

অন্যান্য বিভাগের খবর

দেশের ফুটবলবিশ্ব ফুটবল
দেশের ফুটবলআরও →
বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ
• সিঙ্গাপুর

বাটলারের কৌশলেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২৬ নভেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলআরও →
জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

জাতীয় দলই হতে পারে গার্দিওলার পরের ঠিকানা

২৬ নভেম্বর, ২০২৬
  • • সাইবার হামলায় ফিফার কিছু তথ্য চুরি, দায় স্বীকার হ্যাকিং গোষ্ঠীর

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর