সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/১১৫ দিনে ৩২ দেশ সফর, ব্যক্তিগত বিমানে ৩৯ বার ইনফান্তিনো
ফুটবল

১১৫ দিনে ৩২ দেশ সফর, ব্যক্তিগত বিমানে ৩৯ বার ইনফান্তিনো

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০৩ AM
শেয়ার:
১১৫ দিনে ৩২ দেশ সফর, ব্যক্তিগত বিমানে ৩৯ বার ইনফান্তিনো

বিবিসি স্পোর্টের অনুসন্ধান অনুযায়ী, ১১৫ দিনে ৩২টি দেশ সফরে ব্যক্তিগত বিমানে অন্তত ৩৯ বার চড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসব সফরের খরচ কে বহন করেছে, তা জানায়নি ফিফা।

আরও পড়ুন

  • ▸চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো
  • ▸সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
  • ▸রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন এবং ব্যক্তিগত বিমানে যাতায়াত করেছেন অন্তত ৩৯ বার। বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে বলা হয়েছে, এ সময়ে তিনি বিমানে প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল পাড়ি দিয়েছেন এবং উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট।

২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পরের সময়ের সফরগুলো বিশ্লেষণ করেছে বিবিসি স্পোর্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর পোস্ট, ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর থেকে সফরের হিসাব করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে ইনফান্তিনো ১৮টি দেশ সফর করেছিলেন।

কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভের পরিচালিত ব্যক্তিগত বিমান ব্যবহার করেন ফিফা সভাপতি। কাতার এয়ারওয়েজ ফিফার অন্যতম পৃষ্ঠপোষক। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের আগে ইনফান্তিনো তাঁর পদ ও সুযোগ-সুবিধা প্রচারণায় কাজে লাগাচ্ছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসি স্পোর্টকে বলেছেন, ইনফান্তিনোর সফরগুলো ‘তাঁর প্রচারণারই অংশ’। তিনি বলেন, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে গেলেও তা পরোক্ষভাবে তাঁর নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে প্রতিদ্বন্দ্বীদের পক্ষে সেটি প্রমাণ করা কঠিন।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। পরে পরিকল্পনাটি বাতিল হয়। এর আগে ২১১টি সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রস্তাবটি সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার পাবে।

উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন সফরগুলোর খরচ কে দিচ্ছে, তা জানতে চেয়েছেন। তাঁর প্রশ্ন, ফিফার অর্থে ব্যক্তিগত বিমান ব্যবহার করা হলে সেই অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করাই ভালো হতো কি না।

ফিফা সফরের সংখ্যা নিয়ে আপত্তি না জানালেও বলেছে, সব ভ্রমণই তাদের নিয়ম মেনে হয়েছে। তবে বিমানের খরচ কে বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

ইনফান্তিনোর সফরের মধ্যে ছিল ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি পর্যায়ের সভা ও বয়সভিত্তিক টুর্নামেন্ট। প্যারিসে ই-স্পোর্টস বিশ্বকাপে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে দেখা করে উন্নয়ন পরিকল্পনায় ফিফার সমর্থনের প্রতিশ্রুতি দেন। অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা এএফএএন কাপের ফাইনালে গিয়ে বাংলাদেশসহ ১৭টি দেশের ফুটবল ফেডারেশন সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত আরও খবর

চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো
বিশ্ব ফুটবল• চিলি

চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো

২৫ নভেম্বর, ২০২৬
সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
বিশ্ব ফুটবল

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

২৫ নভেম্বর, ২০২৬
রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস
বিশ্ব ফুটবল

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

২৫ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবল • চিলি

চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো

২৫ নভেম্বর, ২০২৬

চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো
বিশ্ব ফুটবল

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

২৫ নভেম্বর, ২০২৬

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
বিশ্ব ফুটবল

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

২৫ নভেম্বর, ২০২৬

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

অন্যান্য বিভাগের খবর

আন্তর্জাতিক ক্রিকেটবিশ্ব ফুটবল
আন্তর্জাতিক ক্রিকেটআরও →
ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন
• দোহা

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

২৫ নভেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলআরও →
ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

২৫ নভেম্বর, ২০২৬
  • • ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন
  • • চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর