সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/বিশ্ব ফুটবল/চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো
বিশ্ব ফুটবল• চিলি

চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ PM
শেয়ার:
চিলির কোচ হিসেবে দেশীয় কাউকে চান ক্লদিও ব্রাভো

২০২৬ বিশ্বকাপে উঠতে ব্যর্থ চিলির পরবর্তী কোচ হিসেবে দেশীয় কাউকে চান সাবেক অধিনায়ক ক্লদিও ব্রাভো। আর্জেন্টাইন কোচদের প্রভাবে চিলির ফুটবল সংস্কৃতি হারিয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

  • ▸সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
  • ▸রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস
  • ▸ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘লজ্জিত’ ছিলেন গার্দিওলা

২০২৬ বিশ্বকাপে জায়গা করতে পারেনি চিলি। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নতুন কোচ খুঁজতে থাকা দেশটির দায়িত্বে একজন চিলিয়ানকে দেখতে চান সাবেক অধিনায়ক ক্লদিও ব্রাভো।

দীর্ঘদিন আর্জেন্টাইন কোচদের অধীনে খেলার অভিজ্ঞতা থেকে চিলির ফুটবল সংস্কৃতিতে তাঁদের প্রভাব নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাবেক এই গোলরক্ষক। তাঁর মতে, দলের পরিবেশে আর্জেন্টাইন প্রভাব এত বেশি ছিল যে কখনো সান্তিয়াগোর বদলে বুয়েনস আইরেসে আছেন বলে মনে হতো।

সাক্ষাৎকারে ব্রাভো বলেন, ‘আমি কিছু বিষয় কল্পনা করি এবং চাই, কোচটি জাতীয় দলেরই কেউ হোক। আমার আগের সময়ে, বিশেষ করে শেষ পর্যায়ে, আমাদের সংস্কৃতির কিছুটা হারিয়ে গিয়েছিল।’

নিজের আপত্তির ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি একান্তই ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলছি। সুযোগ সুবিধা, ড্রেসিংরুম, আর্জেন্টাইন উচ্চারণের আধিক্য। আমার মনে হতো, আমি সান্তিয়াগোর বদলে বুয়েনস আইরেসে আছি। এসব বিষয় আমাদের সংস্কৃতি ও নিজস্ব সত্তার অংশ। বিষয়গুলো আমার ভালো লাগত না।’

২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত চিলির হয়ে খেলেছেন ব্রাভো। এ সময়ে ১৬ বছর তিনি আর্জেন্টাইন কোচদের অধীনে ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মার্সেলো বিয়েলসা, ক্লদিও বোরগি, হোর্হে সাম্পাওলি, হুয়ান আন্তোনিও পিৎসি, এদুয়ার্দো বেরিজ্জো ও রিকার্দো গারেকা। কলম্বিয়ার রেইনালদো রুয়েদা ২০১৮ থেকে ২০২০ এবং উরুগুয়ের মার্তিন লাসার্তে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত চিলির কোচ ছিলেন।

চিলির সাফল্যের বড় অংশও এসেছে আর্জেন্টাইন কোচদের সময়ে। বিয়েলসার অধীনে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। সাম্পাওলির কোচিংয়ে ২০১৫ কোপা আমেরিকা জেতার পর পিৎসির অধীনে ২০১৬ কোপা আমেরিকা সেন্টেনারিওর শিরোপাও জেতে চিলি।

২০০৪ কোপা আমেরিকায় চিলির হয়ে অভিষেক হয় ব্রাভোর; তখন কোচ ছিলেন হুভেনাল ওলমোস। অন্তর্বর্তীকালীন দায়িত্ব বাদ দিলে, সেই সময়ই ছিল সর্বশেষ কোনো চিলিয়ান কোচের অধীনে জাতীয় দলের খেলা।

নতুন কোচ হিসেবে চিলির অন্যতম পছন্দ ম্যানুয়েল পেলেগ্রিনি। তবে রিয়াল বেতিসের সঙ্গে চুক্তি থাকায় তাঁকে পাওয়ার সম্ভাবনা কঠিন। আলোচনায় আছেন আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলভারেজ ও পাবলো গুয়েদেও। আলভারেজ বর্তমানে লিগা দে কিতোর এবং গুয়েদে আলিয়াঞ্জা লিমার দায়িত্বে; দুজনই প্রতিবেশী দেশে কোচিং করিয়ে শিরোপা জিতেছেন।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
বিশ্ব ফুটবল

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

২৫ নভেম্বর, ২০২৬
রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস
বিশ্ব ফুটবল

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

২৫ নভেম্বর, ২০২৬
ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘লজ্জিত’ ছিলেন গার্দিওলা
বিশ্ব ফুটবল

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘লজ্জিত’ ছিলেন গার্দিওলা

২৫ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বিশ্ব ফুটবল

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

২৫ নভেম্বর, ২০২৬

সিএএফ বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
বিশ্ব ফুটবল

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস

২৫ নভেম্বর, ২০২৬

রেফারিদের ওপর চাপ দেওয়ায় রিয়ালকে বেশি দায়ী করছেন তেবাস
বিশ্ব ফুটবল

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘লজ্জিত’ ছিলেন গার্দিওলা

২৫ নভেম্বর, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে ‘লজ্জিত’ ছিলেন গার্দিওলা

অন্যান্য বিভাগের খবর

আন্তর্জাতিক ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেটআরও →
ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন
• দোহা

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

২৫ নভেম্বর, ২০২৬

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর