সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/দেশের ফুটবল/জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপট, রহমতগঞ্জকে হারাল ৩-০ গোলে
দেশের ফুটবল• ঢাকা

জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপট, রহমতগঞ্জকে হারাল ৩-০ গোলে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ PM
শেয়ার:
জাতীয় স্টেডিয়ামে ফর্টিসের দাপট, রহমতগঞ্জকে হারাল ৩-০ গোলে

সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ফেরার ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। গ্যালারিতে খেলা দেখেছেন প্রায় ৫০০ দর্শক।

আরও পড়ুন

  • ▸নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
  • ▸তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা
  • ▸চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরার ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। মঙ্গলবার ফেডারেশন কাপের এই ম্যাচটি ছিল সংস্কারকাজ শেষে ২০২১ সালের সেপ্টেম্বরের পর স্টেডিয়ামে প্রথম ঘরোয়া ফুটবল ম্যাচ। বেলা আড়াইটার খেলায় উপস্থিত ছিলেন প্রায় ৫০০ দর্শক।

আক্রমণাত্মক শুরু করেও প্রথমার্ধের যোগ করা সময়ের আগে গোল পায়নি ফর্টিস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে আসা বল রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে গেলে বক্সের বাইরে বল পেয়ে ভলিতে জালে পাঠান নেপালের মিডফিল্ডার আরিক বিস্তা।

৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে ব্যবধান বাড়ান পা ওমর বাবু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তাঁর পাস থেকে গোল করে ফর্টিসের ৩-০ জয় নিশ্চিত করেন স্টিফেন চুকউদে।

রহমতগঞ্জ গোল শোধের চেষ্টা করেও ফর্টিসের রক্ষণ ভাঙতে পারেনি। টানা হারের মধ্যে থাকা দলটি তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে চাপে পড়েছে। জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই বড় জয় পেল ফর্টিস।

এ গ্রুপের আরেক ম্যাচে মুন্সিগঞ্জ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৫১ মিনিটে শেখ মোরসালিন এবং ৮৭ মিনিটে আল আমিন গোল করেন।

মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৮ মিনিটে জাফর ইকবালের করা গোলে জয়ের পর সাত পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠেছে দলটি।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
দেশের ফুটবল

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর

২৫ নভেম্বর, ২০২৬
তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা
দেশের ফুটবল• ঢাকা

তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা

২৫ নভেম্বর, ২০২৬
চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর
দেশের ফুটবল

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

২৪ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

দেশের ফুটবল

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর

২৫ নভেম্বর, ২০২৬

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
দেশের ফুটবল • ঢাকা

তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা

২৫ নভেম্বর, ২০২৬

তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা
দেশের ফুটবল

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

২৪ নভেম্বর, ২০২৬

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

অন্যান্য বিভাগের খবর

আন্তর্জাতিক ক্রিকেটবিশ্ব ফুটবল
আন্তর্জাতিক ক্রিকেটআরও →
ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন
• দোহা

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

২৫ নভেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলআরও →
ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

২৫ নভেম্বর, ২০২৬
  • • ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর