সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ফুটবল:দেশের ফুটবলবিশ্ব ফুটবল
প্রচ্ছদ/ফুটবল/দেশের ফুটবল/তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা
দেশের ফুটবল• ঢাকা

তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০১ AM
শেয়ার:
তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে কাজের পরিকল্পনা

বাংলাদেশে ফুটবলার গড়ে তোলার দর্শন তুলে ধরেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। বয়সভিত্তিক দল ও তৃণমূল ফুটবলের উন্নয়নে যৌথভাবে কাজের পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

আরও পড়ুন

  • ▸নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
  • ▸চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর
  • ▸৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, খেলবে ছেলে ও মেয়েদের ২০ দল

বাংলাদেশে বয়সভিত্তিক দল ও তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এ কথা জানিয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (আফা) তিন প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এক সেমিনারে দেশটির ফুটবল উন্নয়নের পদ্ধতি ও দর্শন তুলে ধরেন তাঁরা।

সেমিনারে আফা ইন্টারন্যাশনালের মেথডোলজির সমন্বয়ক নিকোলাস সানালিত্রো বলেন, আন্তর্জাতিক সাফল্যের জন্য ম্যাচের দিনের কৌশল বা তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়ন এবং ধারাবাহিক কোচিং কাঠামোও গুরুত্বপূর্ণ।

শৈশব থেকেই খেলোয়াড় গড়ে তোলা, খেলা বুঝতে শেখা, বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতা বাড়ানো এবং সৃজনশীলতার বিকাশ—আফার প্রতিনিধিরা এসব বিষয়ের ওপর জোর দেন। অন্যের খেলার ধরন অনুকরণ না করার কথাও তুলে ধরেন তাঁরা।

যুব পর্যায়ে প্রতিভা বিকাশ ও ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে হোসে পেকারমান ও হুগো টোকালির ভূমিকা সেমিনারে আলোচনায় আসে। পাশাপাশি মার্সেলো বিয়েলসা ও লিওনেল স্কালোনির মতো কোচদের উদাহরণ দিয়ে খেলোয়াড়, সহকারী ও যুব কোচ হিসেবে গড়ে ওঠা ব্যক্তিদের পরবর্তী সময়ে বড় দায়িত্বে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

আর্জেন্টাইন ফুটবলের কৌশলগত ও সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোর অবদানের কথাও বলা হয়। দেশটির ফুটবলের পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির প্রসঙ্গও আসে।

ফাহাদ করিম জানান, প্রাথমিকভাবে বয়সভিত্তিক দলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে আর্জেন্টিনার সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
দেশের ফুটবল

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর

২৫ নভেম্বর, ২০২৬
চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর
দেশের ফুটবল

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

২৪ নভেম্বর, ২০২৬
৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, খেলবে ছেলে ও মেয়েদের ২০ দল
দেশের ফুটবল• ঢাকা

৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, খেলবে ছেলে ও মেয়েদের ২০ দল

২৪ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

দেশের ফুটবল

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর

২৫ নভেম্বর, ২০২৬

নারী লিগে তারকা খেলোয়াড় নিয়ে দল গড়ছে এআরকে ও চাঁদপুর
দেশের ফুটবল

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর

২৪ নভেম্বর, ২০২৬

চার অঞ্চলে ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু ২৮ নভেম্বর
দেশের ফুটবল • ঢাকা

৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, খেলবে ছেলে ও মেয়েদের ২০ দল

২৪ নভেম্বর, ২০২৬

৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, খেলবে ছেলে ও মেয়েদের ২০ দল

অন্যান্য বিভাগের খবর

আন্তর্জাতিক ক্রিকেটবিশ্ব ফুটবল
আন্তর্জাতিক ক্রিকেটআরও →
ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন
• দোহা

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

২৫ নভেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলআরও →
ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

২৫ নভেম্বর, ২০২৬
  • • ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর