বাংলাদেশের বোলিংয়ে শৃঙ্খলার অভাব দেখছেন শরিফুল

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হয়নি বলে স্বীকার করেছেন শরিফুল ইসলাম। তাঁর মতে, সহজে বাউন্ডারি দেওয়ার সুযোগ কাজে লাগিয়েছে স্বাগতিকেরা।
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের মতো সাফল্য পাননি বাংলাদেশের চার পেসার। সফরকারীরা ৩৩.৩ ওভারে ৯১ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকেরা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে। তাদের লিড ৪০৩ রানের।
দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিংয়ের ঘাটতি নিয়ে কথা বলেন পেসার শরিফুল ইসলাম। তিনি স্বীকার করেন, বোলাররা শৃঙ্খলা ধরে রাখতে পারেননি এবং ওভারের শুরু ও শেষ দিকে এমন বল করেছেন, যা থেকে সহজেই বাউন্ডারি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শরিফুলের মতে, বাংলাদেশের বোলারদের কিছু বল বেশি বাইরে হওয়ায় স্বাগতিক ব্যাটাররা কাট শট খেলার সুযোগ পেয়েছেন। আগের ম্যাচগুলোর তুলনায় এবার বোলিং ভালো হয়নি বলেও জানান তিনি। একই ধরনের ভুল প্রায় সবাই করেছেন উল্লেখ করে সম্মিলিতভাবে উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেন এই পেসার।
২৩ বছর পর চার পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার হাতে আছে তিন উইকেট; ম্যাচের বাকি আরও তিন দিন।
সূত্র: চ্যানেল আই অনলাইন




