সংবাদপত্র সংস্করণ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ সংস্করণ
SportsNewsBD
প্রচ্ছদক্রিকেটফুটবলঅন্যান্য খেলাবিশ্লেষণ
সব খবর →
ক্রিকেট:বাংলাদেশ ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট
প্রচ্ছদ/ক্রিকেট/বাংলাদেশ ক্রিকেট/টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগোলেন লিটন ও হৃদয়
বাংলাদেশ ক্রিকেট• সেঞ্চুরিয়ন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগোলেন লিটন ও হৃদয়

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪২ PM
শেয়ার:
টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগোলেন লিটন ও হৃদয়

আইসিসির সাপ্তাহিক টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সাত ধাপ উঠে ২৪ নম্বরে লিটন, আর ২৮ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে তাওহীদ হৃদয়।

আরও পড়ুন

  • ▸সেঞ্চুরিয়ন টেস্টে চাপে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ১০৯/৩
  • ▸৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ▸বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আফতাবের কটাক্ষ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যখন টেস্টে কঠিন সময় পার করছে, তখন আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের। টেস্ট ব্যাটারদের তালিকায় লিটন সাত ধাপ উঠে ২৪ নম্বরে, আর হৃদয় ২৮ ধাপ এগিয়ে উঠেছেন ৩৩ নম্বরে।

লিটনের রেটিং পয়েন্ট ৬৫০। সেঞ্চুরিয়নে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছেন ৮ রান। এর আগে জোহানেসবার্গে প্রথম টেস্টের দুই ইনিংসে তাঁর রান ছিল ১২০ ও ৩৯। হৃদয়ের রেটিং পয়েন্ট ৬০১। জোহানেসবার্গে ১৩৭ ও ২৩ রানের পর সেঞ্চুরিয়নে করেছেন ১৯ রান।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২৭৬ পয়েন্ট নিয়ে আগের মতোই চারে আছেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে নেই তিনি। অন্যদিকে, তিন ধাপ এগিয়ে ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছেন কাগিসো রাবাদা। জোহানেসবার্গ টেস্টে ১১৮ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া রাবাদা ব্যাট হাতে করেছিলেন ৭২ রান। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট।

অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ২২৯ পয়েন্ট নিয়ে একই স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভসও। দুই ধাপ পিছিয়ে ২২৭ পয়েন্ট নিয়ে নবম ওয়াশিংটন সুন্দর। গাস অ্যাটকিনসন এক ধাপ নেমে ২১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে।

বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩৫ নম্বরে নেমেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ইনিংসে তাঁর রান ২৭। চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্টের দল থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম চার ধাপ পিছিয়ে ২৮ নম্বরে। জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন ২২ রান; প্রথম ইনিংসে ফিরেছিলেন গোল্ডেন ডাক নিয়ে।

অলরাউন্ডারদের তালিকায় ৪৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মার্কো ইয়ানসেন। সেঞ্চুরিয়নে ৬৭ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা ও ভিয়ান মুলডার, তাঁদের পয়েন্ট যথাক্রমে ৪১৪ ও ২৯৪।

টেস্ট ব্যাটারদের তালিকায় ৮৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে হ্যারি ব্রুক, ৮১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জো রুট। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করার পর প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান করেছিল দলটি।

সূত্র: আজকের পত্রিকা

সম্পর্কিত আরও খবর

সেঞ্চুরিয়ন টেস্টে চাপে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ১০৯/৩
বাংলাদেশ ক্রিকেট• সেঞ্চুরিয়ন

সেঞ্চুরিয়ন টেস্টে চাপে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ১০৯/৩

২৫ নভেম্বর, ২০২৬
৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ ক্রিকেট• সেঞ্চুরিয়ন

৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

২৫ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আফতাবের কটাক্ষ
বাংলাদেশ ক্রিকেট• সেঞ্চুরিয়ন

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আফতাবের কটাক্ষ

২৫ নভেম্বর, ২০২৬
১

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

আন্তর্জাতিক ক্রিকেট২৫ নভেম্বর, ২০২৬
২

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬
৩

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

বিশ্ব ফুটবল২৫ নভেম্বর, ২০২৬

সম্পর্কিত খবর

বাংলাদেশ ক্রিকেট • সেঞ্চুরিয়ন

সেঞ্চুরিয়ন টেস্টে চাপে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ১০৯/৩

২৫ নভেম্বর, ২০২৬

সেঞ্চুরিয়ন টেস্টে চাপে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ১০৯/৩
বাংলাদেশ ক্রিকেট • সেঞ্চুরিয়ন

৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

২৫ নভেম্বর, ২০২৬

৪০৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ ক্রিকেট • সেঞ্চুরিয়ন

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আফতাবের কটাক্ষ

২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আফতাবের কটাক্ষ

অন্যান্য বিভাগের খবর

আন্তর্জাতিক ক্রিকেটবিশ্ব ফুটবল
আন্তর্জাতিক ক্রিকেটআরও →
ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন
• দোহা

ভারত-পাকিস্তান ‘এ’ দলের আচরণে আইসিসির হস্তক্ষেপ চান হরভজন

২৫ নভেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলআরও →
ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

ম্যারাডোনার মৃত্যুর ছয় বছর, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন কিংবদন্তি

২৫ নভেম্বর, ২০২৬
  • • ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট যাঁরা পেয়েছেন

SportsNewsBD

সংবাদ বিভাগসমূহ

  • ক্রিকেট
  • বাংলাদেশ ক্রিকেট
  • আন্তর্জাতিক ক্রিকেট
  • ফুটবল
  • দেশের ফুটবল
  • বিশ্ব ফুটবল
  • অন্যান্য খেলা
  • বিশ্লেষণ

নিউজলেটার

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে ইমেইল যুক্ত করুন।

© SportsNewsBD — সর্বস্বত্ব সংরক্ষিত

সব খবর